রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

মধুপুরে দুর্বৃত্তের হামলায় দুই ভাই আহত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের ভট্টবাড়ি এলাকায় দুর্বৃত্তরা দুই ভাইকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে মারাত্মক ভাবে আহত করার অভিযোগ পাওয়া গেছে। 
আহতরা হলেন গোলাবাড়ি ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মোঃ আবু তালেবের ছেলে মোঃ মনিরুজ্জামান আসিফ (৩৫) ও তার ছোট ভাই মোঃ মহসিন (২৭)।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে স্থানীয় ভট্টবাড়ি বাজারে এঘটনাটি ঘটে বলে জানান ভুক্তভোগী পরিবার। 
ঘটনার প্রত্যক্ষদর্শী মনিরুজ্জামান আসিফ জানান, কয়েকদিন আগে ভট্টবাড়ি গ্রামে দুই পরিবারের দুই মহিলার মধ্যে ঝগড়া হয়।
এই বিষয়ে দুই পক্ষের সম্মতিক্রমে স্থানীয় মেম্বার রফিকুল ইসলাম সোহেলের উদ্দ্যোগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে মিমাংসা উদ্দেশ্যে আলোচনায় বসি।
মিমাংসার শেষ পর্যায়ে দুপক্ষের মধ্যে একটু কথা-কাটাকাটি হয়। আমি তাদেরকে থামাতে গেলে তৃতীয় পক্ষের এক ব্যাক্তি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এনিয়ে তার সাথে আমার তর্কবির্তক হয়। এ সময় আমার ছোট ভাই মহসিন এগিয়ে এলে তার সাথে ধাক্কাধাক্কি হয়। পরবর্তীতে সোহেল মেম্বার দুই পক্ষকে ডেকে আপোষ মিমাংসা করে দেন এবং তৃতীয় পক্ষের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি নিয়ে পরবর্তীতে বসবেন বলে জানিয়ে দেন।
এমতাবস্থায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেলে আমার ছোট ভাই ভট্টবাড়ি বাজার করতে গেলে সেখানে আগে থেকে ওতপেতে থাকা আঃ সামাদ ও তার দুই ছেলে সাহেব আলী ও শহিদ, মৃত আঃ সাত্তারের ছেলে এমদাদুল, সোহাগ, মজিবরের ছেলে তোফাজ্জল সহ আরও কয়েকজন তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে। আমি শোনার পর বাজারে আমার ভাইকে বাঁচাতে গেলে তারা আমাকেও এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার হাত কেটে যায় এবং আমার ছোট ভাইয়ের হাতে কোপ লেগে হাড়ভেঙা জখম হয়।  
পরবর্তীতে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।  এ ঘটনায় আহতদের মা মমতাজ বেগম বাদী হয়ে মধুপুর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102