
সোমবার (২১ জানুয়ারী) দুপুরে মহানগরীর চাষাঢ়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা ইউনিটের কর্মীসভায় রিপন সরকারের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে শোডউনের মধ্য অংশগ্রহণ করেছেন।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি পদপ্রার্থী, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সরকার বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শোডাউন করেছেন।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী রিপন সরকার বলেন,আমি এরআগে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সহ- সভাপতির দায়িত্ব পালন করেছি। আন্দোলন সংগ্রামে সব সময় রাজপথে থেকেছি,মামলা-হামলার শিকার হয়েও এলাকায় থেকে হাসিনার পতনে ভুমিকা রেখেছি। আশা করি দল বিবেচনা করে যোগ্য নেতৃত্বের হাতে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব তুলে দিবে এটাই তৃনমূল নেতাকর্মীদের প্রত্যাশা।