রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

রোহিঙ্গা শিশু আরকান অপহরণকারী একজন কে গ্রেফতার করেছেন পুলিশ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি উখিয়া:

উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের ১৯ নং ক্যাম্প থেকে ছয় বছরের শিশু আরকান কে অপহরণের পর মাটিতে পুঁতে রেখে মুক্তিপন দাবীর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন থেকে টনকনড়ে আইনশৃঙ্খলা বাহিনীর।

মুক্তিপন দিয়ে ফেরত আসার ৪ দিন পর একজন রোহিঙ্গা অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ বিষয় টি নিশ্চিত করছেন। উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লক থেকে নুর ইসলাম (২১) কে সোমবার বিকেলে গ্রেফতার করা হয়। সে একই ক্যাম্পের মৃত নুরুল হকের সন্তান।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানিয়েছেন, ৮ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার পর শিশু আরাকান কে ছোলা মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিয়ে যায় গ্রেফতার নুর ইসলাম। তার সাথে থাকা মো. সাদেক নামের আরো একজন। সে পলাতক রয়েছে তাহাকে ও গ্রেফতারের জন্যে কাজ চলছে।

জসীম উদ্দিন বলেন, অপহরণের পর শিশু আরাকানকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় অপহরণকারীরা। সেখান থেকে শিশুটির পিতা আব্দু রহমানের কাছে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দিতে না চাইলে অপহরণকারীরা শিশুটির গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে ভিডিও পাঠায় আব্দু রহমানের কাছে।

অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন দাবী করেন, পুলিশের তৎপরতায় ১৭ জানুয়ারি অপহরণকারীরা ভুক্তভোগী আরাকানকে উখিয়ার কুতুপালং বাজারে রেখে চলে যায়।

ভুক্তভোগী আরাকানের পিতা আব্দু রহমান বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবী করেছিলেন, ২ লাখ ১০ হাজার টাকার বিনিময়ে তার সন্তানকে ফেরত দিয়েছিলো অপহরণকারীরা।

তবে তাহার সর্বমোট ২ লাখ ৬০ হাজার খরচ গিয়েছে বলে দাবি করছেন তিনি।
আসামি আটক সম্পর্কে আরকানের বাবা কে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি এখনো পর্যন্ত জানেন না বলে জানান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102