সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

শেরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শেরপুর:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শেরপুরে বিএনপি ও অঙ্গ দলের পক্ষ থেকে মিছিল ও সমাবেশ করা হয়েছে।
১৫ই জানুয়ারী বুধবার দুপুরে শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক সংসদ মাহমুদুল হক রুবেলের আহ্বানে শহর বিএনপি,শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,যুবদল,কৃষক দলসহ অন্যান্য অঙ্গ দলের নেতাকর্মীরা পৌর শহরের জিকে স্কুলে জড়ো হয়ে একটি মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে থানামোড়ে এসে সমাবেশে মিলিত হয়।মিছিলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নানা স্লোগান দেয়া হয়।
থানার মোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মুরাদাদুজ্জামান মোরাল,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট রকিব প্রমুখ ।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকত হোসেন,পৌর ছাত্রদলের সদস্য সচিব খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ,জেলা ছাত্রদলের সাবেক আইনবিষয়ক সম্পাদক টিপুসুলতানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102