রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

অবৈধ ভবন নির্মাণের অভিযোগে মৃধা ভবন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

রাজধানী ডেমরা প্রতিবাদী ক্লাব গলিতে মৃধা ভবন মালিক ইন্তেখার আলম টোটুল নকশা ছাড়া ৮ তলা ভবন নির্মাণ করে তৈরি পোশাক কারখানা ভাড়া দেওয়ার অভিযোগে নোটিশ প্রদান করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। নকশা বিহীন বাড়িতে জীবন ঝুঁকিতে রয়েছে পোশাকশ্রমিকসহ স্থানীয় বাসিন্দারা।
রাজধানী জুড়ে আগুনের ভয়াবহতা রোধে মাঠে কাজ করছেন রাজউকসহ ফায়ার সার্ভিস এর একটি ইউনিট।স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অ্যাকশন নোটিশ পরে কারণ দর্শানোর নোটিশ প্রদান করলেও কোনো জবাব না দিয়ে সময় হরন করে আসছেন এ অসাধু ভবন মালিক ইন্তেখার আলম টোটুল। রাজধানীর শৃঙ্খলা ফেরাতে রাজউকের উচ্ছেদ অভিযান চলমান থাকলেও মৃধা গলিতে অভিযানের কোনো ছোঁয়া লাগেনি।এতে অসাধু ভবন মালিকরা অতিবেপরোয়া হয়ে উঠেছেন।

জানা গেছে অবৈধ ভবন নির্মাণের অভিযোগে মৃধা ভবন প্রতিবাদী ক্লাব গলি মাতুয়াইল মৌজার ডেমরা থানাধীন রাজউক(ক)স্মারকের মাধ্যমে নির্মাণাধীন ইমারতটি কেন ভেঙে অপরারনের নির্দেশ দেয়া হবেনা তৎমর্মে ইমারতের মালিক নির্মাণকারীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশ পেয়েও ভবন মালিক জবাব না দিয়ে নির্মাণ কাজ অব্যহত রেখেছেন।যাহা ইমারত নির্মাণ আইন ১৯৫২এর সংশোধনীসহ এর ৩বি ধারার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।এছাড়াও ওই ভবনে ৪০ভাগ জমি ছেড়ে ভবন নির্মাণের নিয়ম থাকলেও তা মানা হয়নি।সম্পূর্ন অনিয়ম অব্যবস্থাপনায় চলছে নির্মাণ কাজ।

স্থানীয় সূত্র বলছে নোটিশের কার্যকারীতা গ্রহণে রাজউক একাধিক নোটিশ প্রদান করলেও অসাধু ভবন মালিক আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে নির্মাণ কাজ চালিয়ে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক পাশের ভবন মালিক ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যম কে বলেন রাজউক একাধিক নোটিশ দিলেও আমলে না নিয়ে নিজের ইচ্ছেমত কাজ করায় এলাকাবাসী উদ্বিগ্ন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক একটি আস্থাশীল রাষ্টীয় প্রতিষ্ঠানকে শুরু থেকে অবজ্ঞা করে আসছেন।এ ভবন মালিকের তুঘলকি কান্ডে হতাশা প্রকাশ করে বলেন , নকশা ছাড়া বাড়ি আবার তৈরি পোশাক কারখান যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্খিত ঘটনা। দুর্ঘটনা ঘটলে শত শত শ্রমিকের প্রানহানি ঘটবে। এখন বন্ধ করা সময়ের দাবি।

এসব বিষয় জানার জন্য ভবন মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য জানা সম্ভব হয়নি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102