রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

রংপুরে পিস্তল সদৃশ বস্তুসহ চার তরুণ-তরুণী আটক।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

ফাহাদ স্টাফ রিপোর্টার:

রংপুরে পিস্তল সদৃশ বস্তুসহ চার তরুণ-তরুণীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। এ সময় তাদেরকে বহনক‍ারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয। সোমবার রাতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন পার্কের মোড় থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- নগরীর ধাপ কটকিপাড়ার তাসনিম স্বর্গ ও কলেজপাড়ার সাদিয়া, গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার হারুন উর রশিদ মেহেদি ও একই এলাকার কাওসার আহমেদ সোলায়মান আলী।
মঙ্গলবার দুই তরুণীকে ছেড়ে দিয়ে আটককৃত হারুন উর রশিদ মেহেদি ও কাওসার আহমেদ সোলায়মান আলীকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন তাজহাট থানার ওসি।
তাজহাট থানার ওসি শাহ আলম সর্দার জানান,গোপন সংবাদের ভিত্তিতে পার্কের মোড়ে একটি সন্দেহভাজন হলুদ রঙের প্রাইভেটকার আটক করে পুলিশ।এরপর ভেতরে থাকা চার তরুণ-তরুণীকে তল্লাশি করা হয়। তাদের সঙ্গে থাকা পিস্তল সদৃশ এয়ার সফট গান উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গাড়িটি জব্দ করা হয়েছে।
ওসি আরো জানান,পিস্তলটি আসল না নকল,তা আমরা খতিয়ে দেখছি।একইসঙ্গে গ্রেফতারকৃত দুই তরুণ অন্য কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত কি না,তা খাতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102