রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

মোংলায় আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে

মোংলা বাগেরহাট:

বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২শে ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় বুড়ির ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সভাপতিত্বে এই ফুটবল খেলায় কাঠামারী উদ্দিপন যুব সংঘ বনাম বৈরাগী খালী তরুন স্মৃতিসংঘ এই দুই দলের প্রতিদ্বন্দ্বিত হয়।

এর আগে ফুটবল খেলার উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, তিনি মাদক ছেড়ে খেলাধুলার দিকে অগ্রসর হতে সকল তরুণ যুব সমাজের প্রতি আহ্বান জানান এবং বাংলাদেশ ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদান অপরিসীম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো ক্রিয়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতির মাঠ কে কর্মক্ষেত্র না করে ক্রীড়া সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করেছেন। সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে তিনি প্রায় প্রকাশ্যে না এসে অনেকটা নিভৃতে নিবেদিত প্রাণ ক্রিয়া সংগঠক ক্রিয়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। কৃষিবিদ শামিমুর রহমান শামীম আরো বলেন, আজকে ক্রিয়া সংগঠনগুলো এত শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশ-বিদেশে আন্তর্জাতিকভাবে ক্রীড়া জগতে যে সুনাম অর্জন করে চলছে তার পেছনে আরাফাত রহমান কোকোর বিরাট অবদান রয়েছে,এবং মোংলা রামপাল আমি মাদক মুক্ত রাখতে খেলাধুলাকে আমি সর্বোচ্চ প্রাধান্য দিব রবিবার (২২শে ডিসেম্বর ) বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িডাঙ্গা ইউনিয়নের আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীম রহমান শামীম এ কথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোংলা থানা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবু হানিফ শেখ,বুড়িরডাংগা ইউনিয়নের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, আল আমিন হাওলাদার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আব্দুর রাজ্জাক সাবেক কাউন্সিলর মোংলা পোর্ট পৌরসভা ৪নং ওয়ার্ড , মোহাম্মদ শাহ আলম সভাপতি আরাফাত রহমান কোকো ক্রিয়ার সংসদ মংলা উপজেলা শাখা, মোল্লা মেহেদী হাসান সবুজ সাধারণ সম্পাদক মোংলা উপজেলা বিএনপি নেতা ফকরুল ইসলাম, যুবদল নেতা বাবুল হাওলাদার, সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102