রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধান লক্ষ্য – সুপ্রদীপ চাকমা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :
পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সদরে মোনঘর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে-শুধু লোক দেখানো পরিবর্তন নয়, সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানলক্ষ্য বললেন (অব.)রাষ্ট্রদূত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

শনিবার (২১ ডিসেম্বর) বিকালে রাঙ্গামাটি সদরে মোনঘর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, প্রধান উপদেষ্টা সবসময় বলে থাকেন- ৫ই আগস্টের পরিবর্তন এসেছে সবার জন্য।

প্রধান উপদেষ্টা গত ১১ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদেরকে একটি আধুনিক পরিবর্তনশীল বৈসম্যমুক্ত সমাজ, দেশ ও রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে পার্বত্য চট্টগ্রাম পরিচালনার আহ্বান জানিয়েছেন। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি বলে জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

পার্বত্য উপদেষ্টা আরও বলেন, পার্বত্য এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে আমাদের দায় দায়িত্ব রয়েছে।

উপদেষ্টা বলেন, আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই। আমি চাই পার্বত্য অঞ্চলে কোয়ালিটি education, এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট ও লাইভলিহুড এর উপর কাজ করতে। তিনি এই বিষয়ে সকলের সহযোগিতা চান।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহায়তায় মোনঘর আবাসিক বিদ্যালয় ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাত্রাবাসে এতিম ও দুর্গম এলাকার ছাত্ররা থাকার সুযোগ পাবে।

মোনঘর কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মিজ নিরুপা দেওয়ান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টার সহধর্মিনী নন্দিতা চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান,রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্মসচিব) রিপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, ভান্তে শ্রদ্ধালংকার মাহাথের, মোনঘর আবাসিক বিদ্যালয় ও কলেজের পরিচালক ও অধ্যক্ষ অশোক কুমার চাকমা, মোনঘর কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক কীর্তি নিশান চাকমাসহ আরো অনেকে।

বিষয়টি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজুয়ান খান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102