রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

ফতুল্লায় আন্তঃজেলা গাড়ী চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার  জানান,

নারায়ণগঞ্জের ফতুল্লায় আন্তঃজেলা গাড়ী চোর চক্রের মূল হোতা সহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এ তথ্য জানান

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চোরাইকৃত একটি মাইক্রোবাস, দুটি সিএনজি ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- চক্রের মূল হোতা জালকুড়ি পশ্চিম পাড়ার মোহর মাস্টারের ছেলে আতাউর রহমান (৩৫), সোনারগাঁও থানার নুনের টেকের মৃত আসমত আলীর ছেলে সুমন মন্ডল (৪২), জালকুড়ি পশ্চিম পাড়ার মৃত গিয়াস উদ্দিনের ছেলে ওয়াকি (২৫), গোদনাইল সৈয়দ পাড়ার মৃত দুলাল ভূইয়ার ছেলে বাবু ভূইয়া ও জালকুড়ি দক্ষিন পাড়ার মোহাম্মদ ছানোয়ার আলীর ছেলে মো. রাজিব হোসেন (৩৬)।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওয়াফি ও বাবুকে গ্রেপ্তার করা হয়। তাদের দেখানো মতে, ওয়াফির বাসার গলি থেকে একটি চোরাই নোয়া গাড়ী ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা গাড়ী চোর চক্রের পেশাদার সদস্য। তাদের বিরুদ্ধে ঢাকা-নারায়ণগঞ্জসহ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102