
কুমিল্লা তিতাস প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ২৬ তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আসর হইতে মধ্যে রাত পর্যন্ত কালিপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে উক্ত মসজিদ কমিটির সভাপতি মো.এমদাদ হোসেন মুন্সী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস সচিব ও দলিল লেখক সমিতি র সভাপতি মেহেদী হাসান সেলিম ভূইয়া।
প্রধান আকর্ষণ আলোচনা পেশ করেন পীরে কামেল আওলাদে অলি আলহাজ্ব হযরত মাওলানা মো. আবু বকর সিদ্দিক আল কাসেমী পীর সাহেব বানিয়াপাড়া দরকার শরীফ,
প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা নেছার আহমাদ, বিশেষ বক্তা হিসেবে তাফসির আনে,মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ,হযরত হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, হযরত হাফেজ মাওলানা রবিউল ইসলাম,হযরত মাওলানা রহিম মোল্লা।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মাহাবুব আলম সরকার, গোলাম মহিউদ্দিন জিলানী, সদস্য সেলিম মোল্লা,উপজেলা কৃষক দলের আহবায়ক শাহজাহান সওদাগর, উপজেলা জাসাস এর আহবায়ক সামির হোসেন,ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফরিদ সরকার,কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর মুন্সী, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম হানিফ,মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল ভূইয়া, ভিটিকান্দি ইউনিয়নে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কাশেম সরকার, উপজেলা যুবদলের সাবেক সহ- সভাপতি শফিকুল ইসলাম সরকার, ভিটিকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক সুমন আহমেদ,যুগ্ম আহবায়ক মো.যুবরাজ ইসলাম রাসেল, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী শফিকুল ইসলাম স্বর্নকারসহ হাজারও ধর্ম প্রাণ মুসুল্লিগণ।
মাহফিল পরিচালনা করেন মোঃ বশির আহাম্মদ ।