
প্রেস বিজ্ঞপ্তি:
৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জ ২নং রেলগেইটে ১ ডিসেম্বর পুলিশের গুলিতে নিহত শহীদ রবিউল এর ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ১ ডিসেম্বর বিকেলে নগরীর ২নং রেল গেইট সংলগ্ন আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের সামনের রাস্তায় শহীদ রবিউল স্মৃতি সংসদের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠানে ১৪ নং ওয়ার্ডে সাংগঠনিক সম্পাদক ও ডিএন রোড নন্দীপাড়া সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মামুন প্রধান।
উক্ত দোয়ায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি
অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির, কেন্দ্রীয় জাসসের সাবেক সদস্য হাজী শাহিন, জেলা জাসসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, মহানগরের জাসসের সভাপতি স্বপন চৌধুরী, ১৪নং ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার, সদর থানা জাসসের সভাপতি ঝিকু খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গার্লিভ, আওলাদ হোসেন, দেলোয়ার, নুর ইসলাম, মনির সহ প্রমুখ।