রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

লন্ডনে পররাষ্ট্রমন্ত্রীর কাছে পিটিশন ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত হিন্দুদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন’-এর নেতারা লন্ডন সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের পাশাপাশি ধর্মনিরপেক্ষ ও নিপীড়নমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তার দৃষ্টান্তমূলক পদক্ষেপের প্রশংসা করেন।

রোববার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, হিন্দু অ্যাসোসিয়েশনের নেতারা দুর্গাপূজা এবং আসন্ন নির্বাচনের সময় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী তাদের আশ্বস্ত করেন যে, দুর্গাপূজা এবং আসন্ন নির্বাচনের সময় হিন্দুদের সুরক্ষায় কঠোর সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সাক্ষাৎকালে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রশান্ত দত্ত পুরকায়স্থ, ভাইস চেয়ারম্যান রবিন পাল, হারাধন ভৌমিক ও প্রশান্ত কুমার দত্ত, সাধারণ সম্পাদক সুজিত চৌধুরী, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ দে, যুগ্ম কোষাধ্যক্ষ কঙ্কন কান্তি ঘোষ, মহিলা সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাম, অর্জুন কুমার দত্ত, সুশান্ত কুমার হালদার ও ড. দেবব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102