রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নারীসহ নিহত ২, বাসে আগুন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারীচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪জন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের দাশেরহাটে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আবু নোমান দুর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হুগলাকান্দি গ্রামের আকমাল শেখের স্ত্রী রানু বেগম (৬০) ও একই ইউনিয়নের বাগিয়া গ্রামের আব্দুল হকের ছেলে হায়াত শেখ (৬৫)। আহতরা হলেন, একই ইউনিয়নের ইজিবাইক চালক ফুলমিয়া (৪৫), লামিয়া (১৫), জাবেদা (৪৫) খুকি বেগম (৪৭)। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মো. আবু নোমান জানান, চালক ইজিবাইকে করে ৫ জন যাত্রী নিয়ে কাশিয়ানী থেকে মুকসুদপুর যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গেলে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে রানু বেগম (৬০) নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হায়াত আলী শেখকে (৬৫) মৃত ঘোষণা করা হয়।

দুর্ঘটনা পর বাসটি পালিয়ে যেতে চাইলে ধাওয়া করে স্থানীয় জনতা আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাসের আগুন নেভায়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102