শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে এনপিএ’র আন্তরিক শুভেচ্ছা ও আশা জাগানিয়া বার্তা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ,২৯ জুন ২০২৫ (রবিবার):
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন (এনপিএ)।

শনিবার(২৮ জুন)এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব শুধু একটি পেশাগত সংগঠন নয়—এটি এইশহরের সাংবাদিকতা চর্চার প্রাণকেন্দ্র। নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে আমরা গণমাধ্যমে আরও পেশাদার, দায়িত্বশীল ও নৈতিক অভিযাত্রার প্রত্যাশা করছি।

এনপিএ’র বিবৃতিতে আরও উল্লেখ করা হয়,সাংবাদিক সমাজ রাষ্ট্রের অন্যতম স্তম্ভ হিসেবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে।প্রেস ক্লাবের নেতৃত্ব শুধু সাংবাদিকদের প্রতিনিধিত্বই করেনা,বরং সত্য,ন্যায়ের পক্ষে একটি নৈতিক অভিভাবকতাও বহন করে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,নতুন কমিটি সাংবাদিকদের অধিকার রক্ষায় এবং সংবাদপত্র শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহসী ও দূরদর্শী ভূমিকা রাখবে। তারা বলেন,একবিংশ শতাব্দীর তথ্যনির্ভর সমাজে সাংবাদিকতার দায় যেমন বেড়েছে,তেমনি বেড়েছে তার প্রতি আস্থার প্রয়োজন।প্রেস ক্লাবের নবনির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চয়ই এই আস্থার পুঁজি রক্ষা ও বৃদ্ধি করবে।

এই শুভেচ্ছা বার্তাটি নারায়ণগঞ্জে চলমান গণমাধ্যম সংশ্লিষ্ট পেশাজীবী সংহতির আরেকটি প্রমাণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102