শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

লাখের ঘর থেকে হাজারে নামলো স্বর্ণের দাম ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে

বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। লাখের ঘর থেকে হাজারের ঘরে নেমেছে ভরি প্রতি স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ২৮৪ টাকা কমিয়ে ৯৯ হাজার ৯৬০ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে ২৫ আগস্ট ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২২২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়।
অবশ্য স্বর্ণের গয়না কিনতে ক্রেতাদের বাজুস নির্ধারিত দামের থেকেও বাড়তি অর্থ গুণতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গয়না বিক্রি করা হয়। এর সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী ভালো মানের এক ভরি স্বর্ণের গয়না কিনতে ক্রেতাদের এক লাখ ৮ হাজার ৪৫৭ টাকা গুণতে হবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৯৬ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৮২ হাজার ৮১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৬৯ হাজার ৫১ টাকায় বিক্রি হয়েছে।

/এনএফ/এসবি/

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102