রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ফ্লাইওভার তো নয়, যেন গোলাপ বাগান।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

চীনের ঝেজিয়াং প্রদেশের রাজধানী হ্যাংজু ছবির মতো সুন্দর শহর। বেশ ছিমছাম, পরিকল্পিতভাবে সাজানো-গোছানো। তাদের এই পরিপাটি ভাব যে কেবল ‘এশিয়ান গেমস-২০২৩’ উপলক্ষ্যে তেমনটি নয়। বহু বছর আগে থেকেই বেশ গোছানো শহর এটি।
অর্থনীতির দিকে দিয়ে চীনের পঞ্চম ধনী শহর হ্যাংজু। বন্দর নগরটি সিল্ক, চা আর চীনামাটির জন্য বিখ্যাত। এই তিনটি জিনিসের তাদের রয়েছে হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস।
তবে আধুনিক হ্যাংজু শহরকে ঢেলে সাজানো হয়েছে। এই যেমন এশিয়ান গেমস উপলক্ষ্যে পুরো শহর জুড়ে সাজ সাজ রব রিবাজ করছে। নগরীর প্রতিটি রাস্তা, অলি-গলিতে শোভা পাচ্ছে এশিয়ান গেমসের লোগো কিংবা প্রচারণা। এশিয়ার ৪৫টি দেশের প্রায় ১৫ হাজার মানুষের কাছে হ্যাংজুকে অনন্যভাবে তুলে ধরতে চেষ্টার কোনো ত্রুটি রাখা হয়নি।
এশিয়ান গেমসকে সামনে রেখে শহরটির প্রত্যেকটি ফ্লাইওভার সাজানো হয়েছে গোলাপ গাছ দিয়ে। একটি দুটি গাছ নয় পাক্কা ২১ লাখ ৫০ হাজার গাছ। যা লাগানো হয়েছে শহরের ১৭টি ফ্লাইওভারের ৫০০ কিলোমিটার জুড়ে। যেখানে ২০০ প্রজাতির গোলাপ গাছ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়ে লাল, গোলাপী, হলুদ ও সাদা গোলাপ। জানা যায়, ২০০৯ সালে ‘হ্যাংজু মিউনিসিপ্যাল গার্ডেন রেলিকস ব্যুরো’ ফ্লাইওভার জুড়ে গোলাপ গাছ লাগানোর পরিকল্পনা হাতে নেয়। বিশেষ করে চায়না রোজ (চীনা গোলাপ)। সেই প্রকল্পটির ফলস্বরূপ বর্তমানে ২১ লক্ষাধিক গোলাপ গাছ রয়েছে শহরের ফ্লাইওভারগুলো জুড়ে।

স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, রাস্তায় লাগানো গোলাপ গাছের সংখ্যার দিক দিয়ে হ্যাংজুই এখন বিশ্বের শীর্ষে। হ্যাংজু শহর থেকে অনুপ্রাণিত হয়ে এখন চীনের অনেক শহরই গোলাপ গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়ন করছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102