রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ইসলামী ব্যাংক যে সুখবর দিল।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দুই বিভাগে মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪ অর্জন করেছে।
গতকাল (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড কর্তৃক ঢাকার রেডিসন ব্লু হোটেলে আয়োজিত “মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪” অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আহসান এইচ মনসুরের নিকট থেকে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোশাররফ হোসেন অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

মাস্টার কার্ডের মাধ্যমে সর্বোচ্চ লেনদেনের জন্য ‘এক্সিলেন্স ইন প্রিপেইড কার্ড (ডমেস্টিক)’ এবং মাস্টার কার্ড ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাথে কো-ব্রান্ডেড স্মার্ট পার্কিং কার্ড চালুর মাধ্যমে নতুন সেবা উদ্ভাবনের জন্য এক্সিলেন্স ইন প্রোডাক্ট ইনোভেশন’ পুরস্কার অর্জন করে।

অনুষ্ঠানে মাস্টারকার্ডের এদেশীয় ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ কামালসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন ব্যাংক, ফিনটেক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102