রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কুমিল্লা,তিতাসে বন্যার্তদের পাশে সৌদি প্রবাসী অলিউল্লাহ ।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লা জেলার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামের সৌদি আরব প্রবাসী অলিউল্লাহ ভিটিকান্দি ইউনিয়ন ও নারান্দিয়া ইউনিয়নের বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন ও নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া, নারান্দিয়া পূর্বপাড়, নারান্দিয়া পশ্চিম পাড়ের বন্যাদুর্গতদের মাঝে ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাবারের মধ্যে ছিলো, মিনিকেট চাল ৩ কেজি,ডাল ১ কেজি, তেল ১ কেজি, মুড়ি ১ কেজি।
ভিটিকান্দি ইউনিয়নের সাবেক ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ মেম্বারের তত্বাবধানে উপস্থিত ছিলেন, আসমানিয়া বাজারের ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম, নারান্দিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ছবির হোসেন, সাদত বেপারি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল রানা,মহিন সরকার, জাহিদ হাসান, মোঃ ইয়াছিন, রিয়াজ , ইয়ামিন ও আল আমিন প্রমূখ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102