শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের পাশে ডিসি-এসপি, নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার। এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কর্ণফুলীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান,৫ লাখ টাকার চোরাই কয়লা ও দুই নৌকা জব্দ। আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। বাঁশখালীতে রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুল ইসলামের উদ্যোগ,শুরু হলো আনুষ্ঠানিক মীমাংসা প্রক্রিয়া। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান। ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ। স্পীকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

প্রশংসা কুড়িয়ে নেওয়ার মতো ব্যাটিং করলেন সাদমান ইসলাম-মুশফিকুর রহিমরা।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।

চার ফিফটিতে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে তৃতীয় দিনটি নিজেদের করে নিলো বাংলাদেশ। শুক্রবার দিন শেষ করে তারা ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে। এখনো পিছিয়ে ১৩২ রানে। তবে ক্রিজে সেট হয়ে গেছেন দুই ব্যাটার মুশফিক ও লিটন দাস। তাদের ব্যাট আশা দেখাচ্ছে দলকে।টেস্টে বাংলাদেশের ব্যাটিংএ রাওয়ালপিন্ডিতে দেখা গেল ভিন্ন দিন। প্রশংসা কুড়িয়ে নেওয়ার মতো ব্যাটিং করলেন সাদমান ইসলাম-মুশফিকুর রহিমরা।

দিনের লড়াইটা শুরু করেন সাদমান ইসলাম। টেস্ট খেলতে নেমে ৯৩ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার। ১৮৩ বলের ইনিংসে ১২টি চার মারেন তিনি। তার সঙ্গে দারুণ এক জুটি গড়েন মুমিনুল হক। ফেরেন ঠিক ৫০ রানে। এরপর দিন শেষে মুশফিকের ৫৫ ও লিটনের ৫২ রান ।

মুমিনুল হক ক্রিজে গিয়ে শুরু করেন স্বচ্ছন্দ্যে। তাকে সঙ্গ দেন সাদমান। জমে ওঠে জুটি। তাতে লাঞ্চের আগে আর উইকেট হারায়নি বাংলাদেশ। লাঞ্চের ঠিক আগের বলে নাসিম শাহর শর্ট ডেলিভারিতে পুল করে বাউন্ডারি মেরে সাদমান পা রাখেন ফিফটিতে। এরপর ফিফটি তুলে নেন মুমিনুল।

শেষ বিকেলে ব্যাট হাতে দুর্দান্ত ডেলিভারি তলোয়ার চালান লিটন। বিশেষ করে নাসিম শাহর এক ওভারেই তার ১৮ রান তুলে নেওয়া দেখার মতো ছিল। প্রথম বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে দৃষ্টিনন্দন লফটেড শটে চার মারেন তিনি। এরপর লং লেগ ও স্কয়ার লেগ দিয়ে আরও দুটি চার। এরপর হুক করে ছক্কায় বল পাঠিয়ে দেন স্টেডিয়ামের বাইরে।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102