শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কুমিল্লা,তিতাসে বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

কুমিল্লা,তিতাস,

প্রতিনিধি , মোঃ রমিজ উদ্দিন ।
১৮ জুন মঙ্গলবার বিকাল ৪ টায় জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা অনুষ্ঠিত হয় জগতপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধু ফাউন্ডেশন” বনাম জগতপুরস্থ প্রবাসি একাদশ। খেলায় প্রবাসি একাদশ তিন শূন্য ব্যবধানে জয় লাভ করে।
এবিষয়ে বন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, জগতপুর গ্রাম হচ্ছে একটি ঐতিহ্যবাহী গ্রাম। সব সময় খেলাধুলায় এগিয়ে। সর্বনাশী মাদক ও মোবাইলের কালো ছোঁবল থেকে যুব সমাজকে রক্ষা করতেই আমাদের আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন। বন্ধু ফাউন্ডেশন
ভবিষ্যতে এধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে তারা জানান।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মহসীন মিয়া, সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তবিল, ওমর ফারুক মেম্বার, ব্যাংকার আবুল কালাম আজাদ, ওয়াহেদ আলী, মালয়েশিয়ান প্রবাসি মোঃ লিটন আহমেদ, নজরুল ইসলাম, প্রবাসি নাসির উদ্দীন।
আরও উপস্থিত ছিলেন, বন্ধু ফাউন্ডেশন এর সভাপতি ডেন্টিস্ট মোঃ জসিম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ফয়সাল সরকার জুয়েল, শেখ ফরিদ, সাধারণ সম্পাদক আলী আহাম্মেদ, শিমুল, সাইফুল, তফাজ্জল, মাছুম, জাবেদ, খোকন, আমির হোসেন, আফজাল, বাদল, নজরুল, ফুটবলার জালাল আহমেদ, সাংবাদিক আলমগীর হোসেন ও এমরান হোসেন রিটন প্রমূখ।
খেলায় বৃষ্টি উপেক্ষা করেও অনেক দর্শক খেলা উপভোগ করতে দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন।

১৮/০৬/২৪ইং

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102