শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ব্লগার মুক্তমনা লেখক সিরাজদিখানে বিশাখা প্রকাশনীর মালিক শাহজাহান বাচ্চুর স্মরন সভা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

সিরাজদিখান ( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ-

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুক্তমনা লেখক ও বিশাখা প্রকাশনীর মালিক ব্লগার শাহজাহান বাচ্চুর ছষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাজাহান বাচ্চুর স্মৃুতি স্তম্ভে পূস্পার্ঘ অর্পন করাসহ স্মরন সভা –আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় মুন্সীগঞ্জ- সিরাজদিখান- মালখানগর জনসন সড়কের পূর্বকাকালদী তিন রাস্তা মোড়ে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়। শাহজাহান বাচ্চুর প্রথম স্ত্রী লুৎফা আক্তার কাকনের সভাপতিত্বে ও মুজিব রহমানের সঞ্চালনায় স্মরন সভায় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক শ.ম. কামাল হোসেন,নূওে আলম বিপ্লব,মোঃ জামাল হোসেন খান,সান্দ্র মোহন্ত,সমর দত্ত,আনিসুর রহমান,শেফালী বেগম,বাদল মোল্লা, মিলন মিয়া, সাংবাদিক লতা রানী মন্ডল প্রমুখ। সাংবাদিক সুব্রত দাস রনক বলেন,মুক্তমনা লেখক ও বিশাখা প্রকাশনীর মালিক শাহজাহান বাচ্চু ভাই আজ আমাদের পাশে নেই, এ কথা ভাবতেই যেন নিথর হয়ে পড়ি। সংবাদটি ওই দিন আমার কাছে বজ্রাঘাতের মতো ছিল। আমি ব্যক্তিগতভাবে এই ব্লগার জ্ঞানতাপসকে শুধু শ্রদ্ধার চোখেই দেখতাম না, তাকে তার মননশীল লেখার কারণেই নমস্ব মনে করতাম। তার মতো একজন বড় মাপের মানুষের মূল্যায়ন করা, তাকে নিয়ে পর্যালোচনা করা আমার পক্ষে সহজ নয়। আমার মতো নগণ্যজনকেও তিনি যেভাবে প্রীতির চোখে দেখতেন, তা আমার জন্য গর্বের বিষয় হয়ে আছে। বয়সে তিনি আমার প্রায় বিশ বছরের বড়। তার কর্ম ও খ্যাতির বিস্তৃতি সীমানায় তিনি আমাদের সামনে শারীরিক অনুপস্থিতি সত্ত্বেও তিনি আমাদের মনে জ্বলজ্বল করবেন।
উল্লেখ্য , ১১ জুন ২০১৮ইং বিকালে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পাওয়ার হাউজ কাকালদী মোড়ে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন বিশাখা প্রকাশনীর মালিক ব্লগার শাহজাহান বাচ্চুকে (৫৫) গুলি করে হত্যা করে। সাজাহান বাচ্চু ছিলেন মুন্সীগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক। আমাদের বিক্রমপুর নামের একটি অনিয়মিত মাসিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন।
১১.০৬.২০২৪

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102