শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সংবাদ সম্মেলন করে  ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ রুপগনজে।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

আলম নারায়ণগঞ্জ প্রতিনিধি :-
রূপগঞ্জে ‘সন্ত্রাসী শফিক ভোটারদের বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছে’ এবং অপপ্রচার বন্ধ ও এসব সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কাঞ্চন পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা । বুধবার ১২ জুন রাতে কাঞ্চন পৌর আওয়ামী লীগ কার্যালয়ে মেয়র প্রার্থী বাদশা এই সংবাদ সম্মেলনে অভিযোগ করেন । এসময় মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা বলেন, আমার জনপ্রিয়তায় ঈশানিত হয়ে আমার প্রতিপক্ষ মেয়র প্রার্থী তার লোকজন দিয়ে তার ব্যানার পোস্টার ছিড়ে , ক্যাম্প ভাংচুর করে আমার নামে বদনাম ছড়ানোর চেষ্টা করছে।  আসলে তার জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায়। আমার সাথে কোন সন্ত্রাসী বাহিনী নাই।
আমি কোন অপকর্ম করি নাই। আমার প্রতিপক্ষ মেয়র প্রার্থী একজন সন্ত্রাসী এবং চারটা হত্যা মামলার আসামী। তার ভাই সন্ত্রাসী শফিক সব সময় গাড়ীতে অস্ত্র বহণ করে , তার ভয়ে আমার লোকজন সন্ধ্যার পর এলাকায় ঘর থেকে বের হতে পারে না। তারা ইতিপূর্বে অনেক সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত এবং ভূমিদস্যু। আমরা চাই সুষ্ঠু নির্বাচন। তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি কোন অপকর্মে জড়িত না। আমার বিরুদ্ধে তাদের দাবি মিথ্যা। আমি এর বিচার চাই। তারা যেনো আমার বিরুদ্ধে অপপ্রচার থেকে বিরত থাকে। ভোটারদের যেনো ভয়ভীতি না দেখায়।
তিনি আরও বলেন, ওর ভাই শফিক সব সময় সন্ত্রাসীদের নিয়ে চলাফেরা করছে। ভোটাররা ভয়ভীতির মধ্যে আছে । আমার সাথে কোন সন্ত্রাসী বাহিনী নাই। প্রশাসন যদি তাকে অতর্কিতভাবে চেক করেন তার কাছে অস্ত্র পেতে পারেন।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: এমায়েত হোসেন, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ফয়সাল আহমেদ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মতিউর রহমান আকন্দ।
তাং-১২-০৬-২০২৪

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102