শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সিরাজদিখানে নির্বাচনী সহিংসতায় বাসাইল ইউনিয়ন চেয়ারম্যানের গাড়ি চালক নিহত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদী এলাকায় প্রতিপক্ষের হামলায় হাশেম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ৩জুন বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। নিহত হাশেম বরিশাল জেলার বাসিন্দা । সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ এর ব্যক্তিগত সহকারি এবং গাড়ি চালক। তার শ্বশুরবাড়ি চান্দের চর এলাকায় স্বস্ত্রীক বসবাস করতেন।
গত ২৯ মে সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল মার্কার প্রার্থী মাইনুল হাসান নাহিদ এর পক্ষে কাজ করেন নিহত হাশেম।কাপ পিরিচ মার্কায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবু বক্কর এর সমর্থকদের সাথে এ নিয়ে বিরোধ চলে আসছিল তার সাথে। সোমবার বিকেলে হাশেমের উপর আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তারা। এ সময় নিহতের পায়ে গুলি করে এবং মাথায় দা দিয়ে কোপ মেরে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সিরাজদিখান থানার পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে গেছে।
৫ নং বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, নির্বাচনী সহিংসতা কে কেন্দ্র করে খুন হন হাসেম।
এই খুনের বিষয়টি নিয়ে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102