রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রানীশংকৈল কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়,প্রশাসন নিরব।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

রানীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে।

১ জুন (শনিবার) দুপুরে সরেজমিনে গিয়ে এসব তথ্য পাওয়া গেছে।

হাটে গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা টোল নেওয়ার সরকারি নিয়ম থাকলেও হাট ইজারাদার তা উপেক্ষা করে নিজ ক্ষমতার দাপটে গরু প্রতি ৫০০ টাকা ও ছাগল প্রতি ১৮০ টাকা নিচ্ছে । হাটে আসা দুু জন ব্যাক্তি লোহাগাড়া গ্রামের রফিকুল ও বগুড়া জেলার আঃ মজিদ নামে দু _জন ক্রেতা অভিযোগ করে বলেন, সরকারি নিয়ম ভঙ্গকরে হাট কমিটির লোকজন এভাবে আমাদের কাছে বেশি টাকা নেওয়ায় আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। প্রশাসনকে এটা দেখা উচিত।

গরুর রশিদ লেখক মাধবপুর গ্রামের সিরাজুল ইসলাম অতিরিক্ত টোলের বিষয়ে বললে তিনি বলেন– হাটের ইজারাদার লিয়নের নির্দেশে ৫০০ এবং ছাগল ১৮০ টাকা করে নিচ্ছি।আমরা ১ পাতা লিখলে ১০ টাকা করে পায় |

এ বিষয়ে ক্যামেরার সামনে আরো অনেকেই বলেন কোনভাবেই সরকারি নিয়ম পালন করছেন না হাট ইজারাদারসহ সংশ্লিষ্টরা।
একই চিত্র বাই- সাইকেল হাটেও লক্ষ করা যায় এবং কি মাছের বাজারে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছও বিক্রী করছে দেদারশে | দীর্ঘদিন ধরে প্রশাসনকে বিষয়টি জানালেও তারা কোন প্রকার পদক্ষেপ নিচ্ছেন না |

হাট ইজারাদার লিয়নকে মুঠোফোনে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায় নি |

অতিরিক্ত টোলের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানকে মুঠো ফোনে কল দিলে তিনি কলটি কেটে দেন |

জেলা প্রশাসক মাহবুবুর রহমানকে মুঠোফোনে কল দিয়ে অতিরিক্ত টোলের বিষয়ে জানতে চাইলে- তিনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন |

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102