
অনলাইন নিউজ ডেস্ক :-বিজনেস প্রতিদিন ২৪.কম।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম-সেবাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (RAB) -এর নতুন মহাপরিচালকহিসেবে প্রজ্ঞাপন জারি করেছেন সরকার।
বুধবার (২৯ মে ২০২৪ খ্রি.) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (RAB)-এর মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়।
বাংলাদেশ পুলিশের চৌকষ এই কর্মকর্তা ইতোপূর্বে পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি এবং পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। মেধাবী এই পুলিশ কর্মকর্তা ১৫ তম বিসিএস(পুলিশ) এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন।
সরকারি মিডিয়া তালিকাভুক্ত “অপরাধ অনুসন্ধান পত্রিকা চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সোহেল আমান পক্ষ হতে নবনিযুক্ত RAB মহাপরিচালক ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম-সেবাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন…