রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

হোসেনপুরে গাছে গাছে শোভা পাচ্ছে কাঁঠাল।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:-



মাহফুজ রাজা,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে হোসেনপুরে কাঁঠাল গাছগুলোতে শোভা পাচ্ছে কাঁঠাল। সপ্তাহ খানেকের মধ্যে কাঁঠাল পাকতে শুরু করবে পুরোদমে। যেদিকে চোখ যায় শুধু গাছে গাছে কাঁঠাল আর কাঁঠাল।তবে এবার প্রচন্ড খড়ায় আম,জাম,লিচু,কাঠালসহ বিভিন্ন ফলের ফলন কম হয়েছে, গাছ মালিকদের কাছ থেকে জানা যায়।

কাঁঠাল সাধারণত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশীয় রান্নায় ব্যবহৃত হয়।উভয় পাকা এবং অপরিপক্ক ফল খাওয়া হয়। কাঁঠাল হল বাংলাদেশ ও শ্রীলঙ্কার জাতীয় ফল এবং ভারতের কেরালাও তামিলনাড়ুর রাজ্য ফল।নুডলস এবং চিপস জাতীয় ফলের থেকে প্রাপ্ত বিভিন্ন পণ্য এর মত এটিও আন্তর্জাতিকভাবে পাত্রজাত বা হিমায়িত এবং শীতল খাবারগুলিতে পাওয়া যায়।

বুধবার(২২মে)হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সবখানে এখন কাঁঠাল গাছগুলোতে ঝুলন্ত কাঁঠালে ছেঁয়ে আছে। কোনো কোনো আগাম জাতের কাঁঠাল পাকতে শুরু করেছে। পাকা কাঠালের মিষ্টি গন্ধে কীট পতঙ্গরা ভিড় করছে গাছে গাছে।দুই থেকে তিন মাস কাঁঠালের ভরা মৌসুম। এসময় পাইকার ও শ্রমিক শ্রেণির লোকদের বাড়তি আয়ের সুযোগ হয়।

এই উপজেলায় কাঁঠালের বাজারগুলোর মধ্যে অন্যতম হোসেনপুরে ,হাজিপুর ,সূরাটি ,পুমদী, রামপুর ,বাচকান্দা, গোবিন্দপুর ,জগদল , নিমুখালী ও পিতলগঞ্জ বাজার ।

পুমদী ইউনিয়নের সাদ্দাম বলেন, তার ২০টি কাঁঠাল গাছে সমানতালে কাঁঠাল ধরেছে,তবে গতবছর আরও ভালো ফলন ছিলো।

সিদলা ইউনিয়নের সাহেবের চর এলাকার শাহিন আলম কাঠাল গাছের পরিচর্যা করতে গাছে উঠতে দেখা যায় তিনি জানান, আমার নিজের ৪২টি কাঁঠাল গাছ আছে। তাতে মোটামুটি ভালো ফলন হয়েছে,তবে গতবছর আরও ভালো ফলন ছিলো।

জিনারী ইইনিয়নের চরকাটিহারী গ্রামের গাছ মালিক কাইয়ুম বলেন,আমাদের অঞ্চলে আত্নীয়দের বাড়িতে আম,কাঠালসহ সব রকম সিজনাল ফল পাঠানোর রেওয়াজ রয়েছে, ৮/১০ দিনের মধ্যেই কাঠাল পাকবে, আত্নীয়দের বাড়ী দেওয়ার পরেও অনেক কাঠাল বিক্রি করতে পারবো,বাজারে দামও ভালো।

এদিকে এখানকার অধিকাংশ কাঁঠাল গাছগুলো বাগানভিত্তিক না হলেও বাড়ির আঙিনায়, রাস্তার দুই ধারে। এসব গাছে ঝুলে থাকা কাঁঠলের দৃশ্য অনেকের নজর কাড়ে।
উপজেলার কোথাও কোথাও ভালো ফলনও চোখে পড়ে।

তবে এ এলাকায় কাঁঠাল প্রক্রিয়াজাত করার কোনো ব্যবস্থা না থাকায় কৃষকরা তাদের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে অত্র এলাকায় একটি কাঁঠাল প্রক্রিয়াজাত ব্যবস্থা গড়ে তুললে এ উপজেলার মানুষ অর্থনৈতিকভাবে উপকৃত হবে বলে মনে করছেন সচেতন মহল।

মাহফুজ, জেলা  প্রতিনিধি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102