রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় বাড়ি ঘরে হামলা, ভাংচুর, লুটপাট আহত-১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি গ্রামে সামাজিক দ্বন্দের জেরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর, লুটপাট করা হয়েছে। এসময় রইচ আলী লস্কর নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গত শুক্রবার রাতে পবহাটি বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত রইচ আলী লস্করের চাচা শরিফুল ইসলাম বাদী হয়ে পবহাটি গ্রামের আলতাফ হোসেন ফরিদ, কেরামত লস্কার, শামিম হোসেন, রাহাদ হোসেনসহ ১৬ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। সরেজমিনে দেখা যায়, তিনটি বাড়িতে ভাংচুর, টাকা পয়সা লুটপাট ও সন্ত্রাসী তান্ডব চালিয়েছে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার মানুষ দুইটি সমাজে বিভক্ত। আর এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক দ্বন্দের কারণে এই হামলার ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, আলতাফ হোসেন ফরিদ আদালতে চাকুরি করার কারণে সে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে। তার নেতৃত্বে গ্রামে অপকর্ম দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তাকে এলাকাবাসী দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন।

আরও জানা যায়, স্থানীয় একটি চায়ের দোকানে ঘটনার আগের দিন রাতে দুইশত টাকার মতো বাকি খায়। পরদিন সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে ও পরিশোধের বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীরা সঠিক তদন্ত ও সুবিচারের আশায় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন জানান, শহরের পৌর এলাকার পবহাটি গ্রামে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তারিখ :

১৩/০৫/২০২৪ ইং
ঝিনাইদহ প্রতিনিধি:

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102