রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঝিনাইদহের সদর উপজেলা পরিষদ নির্বাচনের বে-সরকারীভাবে ত্রুটিপূর্ণ ফলাফল স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি :-

ঝিনাইদহ সদরে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর তালা মার্কা প্রতীকের ত্রুটিপূর্ণ ফলাফল ও গেজেট স্থগিত রেখে পূনঃরায় ফলাফল প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের মিলনাতায়নে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাস। এতে উপস্থিত ছিলেন, সাবেক কমিশনার জাহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, ইউপি সদস্য বদরুল হাসান, আওয়ামী লীগ নেতা শেখ সেলিমসহ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাসের কর্মী সমর্থকরা।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস অভিযোগ করে বলেন, গত ৮ মে প্রথম ধাপে সদর ও কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন। কিন্তু এই পদে জেলা ও সহকারী রিটানিং কর্মকর্তা বে-সরকারীভাবে যে ফলাফল প্রকাশ করেছে তা ত্রুটিপূর্ণ ও গড়মিল ছিল। উপজেলা পরিষদ নির্বাচনে সর্বমোট ভোট পোল হয়েছে ১লাখ ৫হাজার ৫’শ ৫৮ ভোট। কিন্তু সকল প্রার্থীর বৈধ ও অবৈধ ভোট যোগ করে দেখা যায় পোলকৃত ভোটের থেকে ৩ হাজার ৩’শ ৯৮ ভোট বেশি হয়ে তা দাড়িয়েছে ১লাখ ৮ হাজার ৯’শ ৬ ভোটে। এতে জেলা ও সহকারী রিটানিং কর্মকর্তা অনিয়ম দুর্নীতি ও পক্ষপাতিত্ব করে নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী এনামুল হককে বিজয়ী ঘোষনা করে। এমনকি নির্বাচন কর্মকর্তারা ৩টি রেজাল্ট শীট তৈরি করে তাতেও ফলাফলের অসংগতি রয়েছে। এমন অনিয়মে নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে পরাজিত প্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাস।

 

সংবাদ সম্মেলন শেষে প্রার্থীর সমর্থকরা প্রেসক্লাবের সামনে অবৈধ ফলাফল বাতিল ও গেজেট স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

 

এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা কামরুজ্জামান বলেন, রেজাল্ট শীটে ভুল হতেই পারে সেটা আমরা পরে সংশোধন করেছি। তবে ফলাফল ঘোষনা সঠিক আছে।

 

 

তারিখ : ১১-০৫-২০২৪ ইং

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102