রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নরসিংদীর পলাশে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে হামলা-ভাঙচুর, আহত ১০।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পলাশ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের নির্বাচনি ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৪ মে) রাতে নির্বাচনি এলাকার গজারিয়া ইউনিয়নের আমতলা বাজারে নির্বাচনি ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে।এতে হামলাকারীরা ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে পোস্টার, ব্যানার খুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এসময় বাধা দিতে গিয়ে হামলায় চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের অন্তত ১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছে বলে জানা গেছে। হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পলাশ থানা পুলিশ। হামলায় আহতরা হলেন, হাবিবুর, লিমন, রাসেল, আরিফ, কবির মিয়াসহ দশজন। তাদের পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানা যায়। তবে এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি বলে দাবি পুলিশের।জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন জানান, শনিবার রাত ৯টার দিকে গজারিয়া ইউনিয়নের আমতলা এলাকায় তার প্রতিদ্বদ্বী চেয়ারম্যান প্রার্থী শরীফুল হকের সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় বাজারে অবস্থিত কাপ পিরিচ মার্কার নির্বাচনি ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। এসময় হামলা কারিরা ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে নির্বাচনি পোস্টার, ব্যানার খুলে নিয়ে যায়। এতে বাধা দিতে গিয়ে তার ১০ থেকে ১২ জন কর্মী-সমর্থক আহত হয় বলে দাবি করেন তিনি।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, চেয়ারম্যান প্রার্থীদের দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি হওয়ার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।
##
তাং ৫.৫.২০২৪

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102