রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নরসিংদী আদালতের গারদখানা টাকা নিয়ে বন্ধীকে খাবার না দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

মো. মতি,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর আদালতের গারদখানায় টাকা নিয়েও বন্ধীকে খাবার না দেওয়ার অভিযোগ করছেন বন্ধীর স্বজনেরা। সোমবার(২৯ এপ্রিল) মোহাম্মদ আলী নামে এক বন্ধীকে আদালতে হাজির করানোর জন্য কারগার থেকে গারদখানায় নিয়ে আসেন। স্বজনরা খাবার ও দেখা কারার জন্য গারদখানায় গেলে গারদখানায় দায়িত্বরত পুলিশ সদস্যরা বিনিময়ে স্বজনদের কাছে ৩ হাজার টাকা দাবী করেন। পরে ২ হাজার টাকার বিনিময়ে স্বজনদের সাথে বন্ধীর দেখা ও খাবার দেওয়ার বিষয়টি রাজি হয় পুলিশ। এর পর মোহাম্মদ আলী নামে ঐ বন্ধীকে আদালতের ২য় তলায় নিয়ে ২ মিনিটের জন্য দেখা করার সুযোগ করে দিলেও দাবীকৃত আরো ১ হাজার টাকা না দেওয়ায় স্বজনদের সাথে অসদাচর করে বন্ধীকে খাবার না দেওয়ার অভিযোগ করেন পুলিশেল বিরুদ্ধে।এ বিষয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারের নিকট অভিযোগ দিতে গিয়ে ব্যর্থ হয়ে জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বন্ধীর স্বজনেরা। পরে ঐ ঘটনায় দুষি পুলিশ সদস্যদের বিচারের দাবী জানান তারা। এ বিষয়ে পুলিশ সদস্যরা কোন কথাবলতে রাজি না হলেও,কোর্ট পুলিশ পরিদর্শক মো.ওয়াহিদুজ্জামান বলেন বর্তমানে গারদখানায় বন্ধীদের সাথে দেখা ও খাবার দেওয়া সম্পুর্ন বন্ধ রয়েছে কেউ করে থাকলে তাকে জিজ্ঞেস করুন।পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমার জানা নেই কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকলে তদন্ত করে দুষি পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ইতি পূর্বেও ঐ গারদখানায় কেক কেটে এক বন্ধীর জন্মদিন পালন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঐ ঘটনায় ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগিয় মামলা হয় বর্তমানে ঐ ৫ পুলিশ সদস্য সাসপেন্টে রয়েছেন।
মো. মতি
নরসিংদী প্রতিনিধি।
তাং ০১.০.৫.২০২৪

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102