রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আইডিইবি ভবনে বিজেএ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশন (বিজেএ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স (আইডিইবি) ভবনের সোস্যাল গার্ডেনে আয়োজিত হয় এই ইফতার মাহফিল।

বিজেএ’র সভাপতি কাজী আবদুস সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফ আলী আশরাফ, ডিইউজের সাবেক সভাপতি সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো.জাফর হোসেন, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবু, দৈনিক আমার বার্তা পত্রিকার সম্পাদক মো. জসিম উদ্দিন, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক নূর হাকিম, ডিইউজের সাবেক সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজেএ’র সুন্দর এ আয়োজনের প্রশংসা করে বলেন, এমন আয়োজন একে-অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি করবে।

তারা আরও বলেন, বিজেএ সাংবাদিকদের অধিকার আদায়ে পাশে থাকবে এবং কাজ করে যাবে বলে আস্থা রাখি।

এ সময় বিজেএকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দেন তারা। পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল করতে সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102