শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই শতাধিক দোকান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার (নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজার ও টিনমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই আগুনে প্রায় দুই শতাধিক দোকানের কয়েকশ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।

রোববার (২৪ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকার গাউছিয়া কাঁচাবাজার ও টিনমার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচল স্টেশনের মোট ১০টি ইউনিট উপস্থিত হয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, রাতে গাউছিয়া কাঁচাবাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা পুরো কাঁচাবাজার ও টিনমার্কেটে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে মার্কেটের সামনের দিকের কিছু দোকানের মালামাল বের করতে পারলেও ভেতরে থাকা সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রফিক নামে এক ফার্মেসি মালিক বলেন, এই মার্কেটে বিভিন্ন পণ্যসামগ্রীর প্রায় তিন শতাধিক দোকান রয়েছে। দুই একটি বাদে সবগুলো দোকান পুড়ে গেছে। সেইসঙ্গে কয়েকশ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সবাই ঈদ উপলক্ষে মালামাল তুলেছিল, সব মাল আগুনে পুড়ে গেছে।

সালাম নামে একজন মুদি দোকানী বলেন, এখানে বিভিন্ন রকমের কেমিকেল ও হার্ডওয়্যারসহ সবকিছুর দোকান ছিল। কয়েকটি দোকান বাদে সব দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অনেকের দোকানের ভিতরে নগদ টাকাও ছিল।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহাম্মদ বলেন, আগুনের খবর পেয়ে আমাদের কাঞ্চন, ডেমরা, আড়াইহাজার ও পূর্বাচলের চারটি স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে। আগুনটা বড় হওয়ায় চারদিকে ছড়িয়ে পড়ে। আমাদের সদস্যরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের ইন্সিডেন্ট কমান্ডার ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের ৪টি স্টেশনের ১০টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102