রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শেরপুর শ্রীবরর্দী এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসান হত্যার মূল হোতা আল-আমিন র‌্যাব কর্তৃক গ্রেপ্তার।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসান(১৫)কে হত্যার ঘটনার মূল হোতা আল আমিন(১৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাব।  মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ঢাকার উত্তরখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন উপজেলার চরশিমুলচুড়া এলাকার রহিম মন্ডলের ছেলে।

র‌্যাব জানায়, গত ২৫ফেব্রুয়ারি সন্ধ্যায় আরিফ, আসমান ওরফে মনির হোসেন এবং মোখলেসুর রহমানসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জন লোকের সাথে বিপ্লব হাসানের সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে একই দিন রাত ১টার দিকে বিপ্লব হাসান কান্দাপাড়া এলাকার ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে আল আমিনসহ অন্যান্যরা বিপ্লব হাসানকে পরিকল্পিত ভাবে খুনের উদ্দেশে বুকে ও নাভির উপর ছুরিকাঘাত করে। এসময় স্থানীয় লোকজন আরিফ(২১)কে আটক করে পুলিশে সোপর্দ করে এবং বিপ্লব হাসানকে উদ্ধার করে প্রথমে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ২৬ফেব্রুয়ারি বিকেলে বিপ্লব হাসান মৃত্যুবরণ করে। পরে বিপ্লব হাসানের বাবা মো. কাবিল মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় একই দিনে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আল আমিন আত্মগোপনে চলে যায়।

অবশেষে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ঢাকার উত্তরখান এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করে শ্রীবরদী থানায় হস্তান্তর করে। উল্লেখ্য যে, নিহত বিপ্লব হাসান জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার চার কারিয়া দরিপাড়া গ্রামের বাসিন্দা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102