
অনলাইন নিউজ ডেস্কঃ
ডেনমার্ক ও এর প্রতিবেশী সুইডেনে এ ধরণের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার প্রতিবাদ বিক্ষোভের ঘটনা ঘটেছে, যা স্ক্যান্ডিনাভিয়ান অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে উদ্বেগের জন্ম দিয়েছে। ৯৪-৭৭ ভোটে পাশ হওয়া ওই আইন অনুযায়ী দেশটিতে কেউ এখন এ ধরণের অপরাধ করলে তাকে অর্থদণ্ড কিংবা দু বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে।
কোরআন ল’ নামে পরিচিত হয়ে ওঠা এই বিলটিতে মূলত ধর্মীয় গ্রন্থ নিয়ে নিয়ে কোন ধরণের অসদাচরণের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
তবে ডেনমার্কের ১৭৯ সদস্যের শক্তিশালী পার্লামেন্টে এ বিলটি নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়েছে। বিরোধী দলের অনেক এমপি বিলের বিরুদ্ধে যুক্তিতর্কে অংশ নেন।