
নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
শুক্রবার থেকে পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে আসা বাংলাদেশি রোগীদের মেডিক্যাল ভিসা ব্যবস্থাপনায় যে বদল আনা হয়েছে,তাতে আবেদন করার দুই থেকে চার কর্ম-দিবসের মধ্যেই বহু রোগী মেডিক্যাল ভিসা পেয়ে যাবেন বলে আশা করছে ভারতের বেসরকারি হাসপাতালগুলির একটি সংগঠন।
নতুন ব্যবস্থায় মেডিক্যাল ভিসা আবেদনকারীদের দিক থেকে অন্য কিছু করতে হবে না, তারা যেভাবে আবেদন করেন, সেটাই চালু থাকবে।