
নিজস্ব প্রতিনিদিঃ-দইনিক বিজনেস প্রতিদিন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি জানান।যেকোনো ধরনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন।
তিনি বলেন,রাশিয়ায় বিরুদ্ধে অন্তত ১৫ হাজার নিষেধাজ্ঞা আছে,আমরা তা আমলে নেই না।এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞার মতো যেকোনো বেআইনি পদক্ষেপের বিরুদ্ধেও থাকবে মস্কো।
বঙ্গবন্ধু স্যাটেলাইট–২ নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি আরও বলেন,রাশিয়ার প্রস্তাব বাংলাদেশের টেবিলে,কার সঙ্গে করবে সেটার সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার।
রাষ্ট্রদূত বলেন,ইউক্রেনে কিছু হলে এখানে তারা পত্রিকায় আর্টিকেল প্রকাশ করে,গাজায় যখন মানুষ মারা যায় তখন পশ্চিমারা কিছু বলেন না।এটা দ্বিচারিতা ছাড়া কিছুই না।
মস্কো অভিযোগ করে বলে, এর আগে আমেরিকা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।এই অভিযোগ ওয়াশিংটন নাকচ করে দিয়েছে।
কিরবি বলেন,বাংলাদেশের জনগণের মতোই আমেরিকাও বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।আর এ নিয়েই রাষ্ট্রদূত পিটার হাস ও ঢাকার দূতাবাস কাজ করছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেন,গত ২৩ নভেম্বর মস্কোতে এক ব্রিফিংয়ে,ঢাকায় সরকারবিরোধী সমাবেশে বিরোধীদলকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সহায়তা করেছেন।
রাশিয়ার তোলা এ অভিযোগ অস্বীকার করে‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ ভিত্তিহীন বলেন জন কিরবি।আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।বাংলাদেশে গণতন্ত্রের জন্য সরকার, বিরোধীদল, সিভিল সোসাইটি সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’