
দীর্ঘ ১০ বছর পর সোনারগাঁয়ে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী সাবেক এমপি কায়সার হাসনাতকে মনোনয়ন দেয়ায় নেতাকর্মীদের পক্ষ থেকে সংর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়।
জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে উপজেলা আওয়ামীলীগের ১৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। তাদের মধ্যে সাবেক এমপি কায়সার হাসনাতকে দলীয় মনোনয়ন দেয়া হয়।
রবিবার বিকেলে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নাম ঘোষনা করার পরই সোনারগাঁয়ে বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল করে আওয়ামীলীগের নেতাকর্মীরা। আজ রবিবার সকালে মোগরাপাড়া চৌরাস্তা পার্টি অফিসে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কায়সার হাসনাতের সহধর্মিনী, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ছাত্রলীগের সভাপতি
রাশেদুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সাগর সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।