শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বরাবরের ভারত-বিদ্বেষী তিনি।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ভারতের হারে মাত্রাছাড়া সেলিব্রেশন করেন। বাংলাদেশ সীমিত সংখ্যক যতবারই ওপার বাংলার ক্রিকেটারদের কাছে হেরেছে ততবার-ই উল্লাসে ফেটে পড়েছেন তিনি। শুধু ভারত-বাংলাদেশ ম্যাচেই তাঁর উদযাপন সীমিত থাকেনি।

অন্য দলের বিপক্ষেও ভারতের হার খুশির কারণ হয়েছে তাঁর। মুশফিকুর রহিম সহ্যই করতে পারেন না ভারতকে। তাঁর কথায়, আচরণে বারবার প্রকাশ পেয়েছে সেই ঘটনা। বাংলাদেশের তামিম, মাশরাফি কিংবা সাকিব বরাবর ভারতীয় ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধাশীল। অন্তত, এমন আচরণ করেননি যাতে ভারতে সমালোচিত হতে হয় তাঁদের। ভারতে আইপিএলে খেলেছেন তামিম-সাকিবরা।
তবে এই তালিকায় ব্যতিক্রম মুশফিকুর রহিম। ভারত নাম শুনলেই গা জ্বলে তাঁর। নেদারল্যান্ডস ম্যাচে বাংলাদেশের কলঙ্কের হার হজম করার পর হঠাৎ করেই আলোচনার শিরোনামে বাংলাদেশের বর্ষীয়ান তারকা। পুরোনো ভারত-বিদ্বেষী স্মৃতি ধাওয়া করল তাঁকে।

ঘটনা ২০১৬-র। সেবার ভারত টি২০ ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ৭ উইকেটে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে। ধোনির দলের সেই হার রীতিমত জমিয়ে সেলিব্রেট করেছিলেন মুশফিকুর রহিম। বিতর্কিতভাবে ভারতের হারের পরেই নিজের ড্রয়িংরুমের এক ছবি পোস্ট করেন বাংলাদেশি উইকেটকিপার-ব্যাটার। ম্যাচের পর ধোনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সেই ভিডিও শেয়ার করেন মুশফিকুর। এবং ক্যাপশনে লেখেন, “একেই বলে আনন্দ! হাহা, ভারত ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে হেরে গেল!”

সেই পোস্ট ঘিরে তুমুল হৈচৈ হওয়ার পর নিজের সপক্ষে সাফাই দিয়ে মুশফিকুর জানান, তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সমর্থক। তিনি যে ওয়েস্ট ইন্ডিজের জয়ের অপেক্ষা ভারতের হারের জন্যই বেশি উৎফুল্ল হয়েছিলেন, সে তো বলাই বাহুল্য। যদিও বিতর্কের মুখে পড়ে সেই টুইট মুছে দেন তিনি।

সেই পুরোনো টুইটই এবার ভারতীয় সমর্থকরা পাল্টা পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছে বিশাল ব্যবধানে হেরে যাওয়ার পর। পাল্টা টিম ইন্ডিয়ার সমর্থকরা মুশফিকুরকে খোঁচা দিয়ে তাঁর-ই টুইটের বয়ানের সঙ্গে সামঞ্জস্য রেখে লিখছেন, “একেই বলে আনন্দ। হাহা! বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছে ও হেরে গেল।” অন্য সমর্থকরাও এই ভাবেই টুইটে ব্যঙ্গ করেছেন বাংলাদেশি তারকাকে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102