শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রাজশাহীতে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বাস্থ্য সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত

আফসানা মিমি, রাজশাহী
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বাস্থ্য সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় মহানগরীর হোসেনীগঞ্জস্থ ” সুস্বাস্থ্য পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রে” প্রয়াত রোটারিয়ান প্রফেসর ডাঃ মামুন উর রশীদ স্মরণে রাজ প্যাথলজি ও আঞ্জুমান মুফিদুল ইসলাম এর সহায়তায় এবং রাজশাহী রোটারি ক্লাব অব মেট্রোপলিটন আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সেমিনারে পিপি ড. সৈয়দ মোশাররফ হোসেনের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা: রুখশানা আখতার জাহান।

এসময় রোটারিয়ান খাদেমুল ইসলাম, পিপি আব্দুর রব জোয়ার্দার, এ্যাসিস্ট্যান্ট গভর্নর আরিফ হোসেন, রাজশাহী রোটারি ক্লাব অব পদ্মার প্রেসিডেন্ট ড. মো: আমিনুল ইসলাম, পিপি প্রদীপ মৃধা, রাজশাহী রোটারি ক্লাব মেট্রোপলিটনের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট শামীম আহমেদ।

মুখ্য আলোচক ডা: রুখশানা আখতার জাহান স্বাস্থ্য সচেতনতার মূলক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করেন রোটারি ক্লাব মেট্রোপলিটন রাজশাহীর সদ্য বিদায়ী প্রেসিডেন্ট শামীম আহমেদ।

এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্প এ অন্তত ৬০ জন দুস্থ রোগীকে বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ পত্র সরবরাহ করা হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102