শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের পাশে ডিসি-এসপি, নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার। এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কর্ণফুলীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান,৫ লাখ টাকার চোরাই কয়লা ও দুই নৌকা জব্দ। আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। বাঁশখালীতে রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুল ইসলামের উদ্যোগ,শুরু হলো আনুষ্ঠানিক মীমাংসা প্রক্রিয়া। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান। ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ। স্পীকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

হামাস ও পুতিন, কাউকে জিততে দেব না: বাইডেন।

অনলাইন নিউজ ডেস্কঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চলমান যুদ্ধে আমি হামাস ও পুতিনকে জিততে দেব না। সন্ত্রাসী ও স্বৈরশাসকদের মূল্য দিতে হবে।

বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউস থেকে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জনান তিনি। ইসরায়েল-হামাস সংঘাতের মধ্যেই তেল-আবিব সফর করে দেশে ফিরে এ ভাষণ দেন তিনি।

বাইডেন বলেন, আমরা যদি পুতিনের ইউক্রেনে ক্ষমতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষুধা বন্ধ না করি, তবে তিনি নিজেকে শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ রাখবেন না।

তিনি বলেন, ইসরায়েল ও ইউক্রেনের সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

বাইডেন চলতি বছরের শুরুতে পোল্যান্ড হয়ে তার ইউক্রেন সফরের কথা উল্লেখ করেন। তার এ সফর ছিল ইউক্রেন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সমর্থন দেওয়া।

তিনি বলেন, আমরা আগের চেয়ে শক্তিশালী। আমেরিকা বিশ্বের জন্য একটি বাতিঘর, এখনও, এখনও। হামাস ও পুতিন, কাউকে জিততে দেব না।

বাইডেনের চূড়ান্ত কাজটি ছিল এটি ব্যাখ্যা করা যে, কেন ইসরায়েল ও ইউক্রেনকে সম্ভাব্য বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দিয়ে সমর্থন করা আমেরিকানদের জন্য গুরুত্বপূর্ণ।

বাইডেন আসলে বলেননি যে, তিনি অতিরিক্ত তহবিলের জন্য কত ডলার চান। তবে আশা করা হচ্ছে, তিনি ১০০ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থের সাহায্য করতে চাইবেন।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102