
ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়রের ক্যারিয়ারে আরেকটি বড় ধাক্কা। মারাত্মক এক ইনজুরির শিকার হলেন তিনি। এই ইনজুরি তাকে মাঠের বাইরে ছিটকে দিবে অন্তত ৬ থেকে ৯ মাসের জন্য।
এবারের মৌসুমের শুরুতে ব্রাজিলিয়ান ফুটবলার এডার মিলিটাও এসিএল ইনজুরিতে পরেছিলেন। সেই একই ইনজুরিতে পরলেন আরেক ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার।এসিএল ইনজুরি থেকে সেরে উঠতে সাধারণত ৯ মাসের মত সময় লাগে। ভাগ্য ভালো হলে সময়টা ৬ মাস হতে পারে। আর নেইমারের ক্ষেত্রেও এখন সেটাই হবে।