রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছাড়তে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে

মার্কিন পর্যবেক্ষক দলের সুপারিশ মেনে কার্যকর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রদান এবং অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছাড়তে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’।

সীমাহীন দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে সরকার শ্রেণী-বৈষম্য উসকে দিয়ে নিজেদের বিপজ্জনক পতনের প্রেক্ষাপট তৈরি করছে বলেও অভিযোগ ক‌রে দল‌টি।
বুধবার (১৮ অক্টোবর) দুপুর বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানা‌নো হয়।
ব্রিফিংয়ে বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ আজ জাতীয় জীবনের একটি সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছে। যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে। তারা কথায় কথায় সংবিধানের দোহাই দেয়। যখন গোটা বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে বাঁচাতে এগিয়ে এসেছেন, তখন সরকার একগুঁয়েমি করে হুংকার দিচ্ছেন।

আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নসহ দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যারা ভূমিকা রাখছে তাদের আমরা সাধুবাদ জানাই। নির্বাচন কমিশন এবি পার্টিকে নিবন্ধন না দিয়ে ‘দল দাস’ কমিশনের পরিচয় দিয়েছে ব‌লেন তি‌নি।

তাজুল ইসলাম ব‌লেন, এই দলান্ধ নির্বাচন কমিশনের অধীনে কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা অনিচ্ছা বাস্তবায়নের এজেন্টে পরিণত হয়েছে। সরকারের পদত্যাগের পাশাপাশি নির্বাচন কমিশনকে পুনর্গঠন করারও দাবি জানান তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, অতীতের স্বৈরাচারদের তুলনায় বর্তমান সরকার বহুগুণ বেশি ভুল করছে। একের পর এক ভুলের কারণে তাদের চড়া মাশুল গুনতে হবে।

তিনি বলেন, মার্কিন পর্যবেক্ষকগণ সবার সাথে কথা বলেছে। এবি পার্টিসহ সক্রিয় কার্যকর দলগুলোকে নিবন্ধন না দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহলকেও ক্ষুব্ধ ও বিস্মিত করেছে। তারা পরিস্থিতি পর্যালোচনা করে যে ৫ দফা সুপারিশ দিয়েছে তা খুবই যুক্তিযুক্ত।

তিনি মার্কিন পর্যবেক্ষকদের সুপারিশ মেনে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন দেওয়ার এবং অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছাড়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ব্রিফিং শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন এবি পার্টির অন্যতম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক।

উপস্থিত ছিলেন, দলের ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক বিএম নাজমুল হক, সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সহকারী সদস্যসচিব এম আমজাদ খান, সরকারী সদস্যসচিব অ্যাড. সাইদ নোমান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, গাজী নাসির, মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নুর, যুবপার্টি মহানগর দক্ষিণের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রমিজ, যুবপার্টি মহানগর দক্ষিণের সদস্য সচিব শীলা আক্তারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102