রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

চীন সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে গেছেন। মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) সম্মেলনে যোগ দিতে সকালে বেইজিং পৌঁছেন তিনি।

মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শির জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এবার বিআরআই সম্মেলনে বিশ্বের ১৩০টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলনে অতিথি তালিকার শীর্ষে রয়েছেন পুতিন।

২০২২ সালের প্রথম দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বৈশ্বিক ক্ষমতাধর কোনো দেশে এটি তার প্রথম সফর।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর শি জিনপিং পুতিনের পাশে দাঁড়িয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে ক্রমশ নানা দেশ বিচ্ছিন্ন হয়ে পড়েন পুতিন।

শি জিনপিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের এক দশক পূর্তি উপলক্ষে বেইজিংয়ে এ সম্মেলনের আয়োজন করেন।

আফগানিস্তানের তালেবান নেতারাও দুই দিনের এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

দুই দিনের শীর্ষ সম্মেলনের বেশিরভাগ সিদ্ধান্ত বুধবার আসতে পারে বলে আশা করা হচ্ছে। বিশ্বনেতারা আজ দ্বিপাক্ষিক বৈঠকে সময় কাটাবেন।

বিআরআই’র এগিয়ে যাওয়ার পথ নির্ধারণ নিয়ে শি জিনপিং এই সম্মেলনে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি পশ্চিমা নেতৃত্বের বিকল্প হিসেবে বিআরআইকে দাঁড় করিয়েছেন।

এদিকে আজ ভিয়েতনাম, থাইল্যান্ড, মঙ্গোলিয়া ও লাওসের নেতাদের সঙ্গে ভ্লাদিমির পুতিনের দ্বি-পাক্ষিক বৈঠক করার কথা রয়েছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102