শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের পাশে ডিসি-এসপি, নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার। এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কর্ণফুলীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান,৫ লাখ টাকার চোরাই কয়লা ও দুই নৌকা জব্দ। আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। বাঁশখালীতে রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুল ইসলামের উদ্যোগ,শুরু হলো আনুষ্ঠানিক মীমাংসা প্রক্রিয়া। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান। ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ। স্পীকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল করেছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চেয়ে যে প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়া, তা বাতিল করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

গতকাল নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া প্রস্তাবটি উত্থাপন করেছিলেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছিলেন।

প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েল ও ফিলিস্তিনে বেসামরিক লোকজনকে হত্যার নিন্দা জ্ঞাপনের পাশাপাশি হামাসের হাতে জিম্মি ইসরায়েল ও অন্যান্য দেশের নাগরিকদের মুক্তি, মানবিক সহায়তা করিডোর গঠন এবং বেসামরিকদের নিরাপদে সরে যাওয়ার জন্য সেফ প্যাসেজের দাবিও অন্তর্ভুক্ত ছিল।

যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপনের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী-অস্থায়ী ১৫ সদস্যরাষ্ট্রের মধ্যে ৪টি রাষ্ট্র এর পক্ষে এবং যুক্তরাষ্ট্রসহ অপর ৪টি রাষ্ট্র বিপক্ষে ভোট দেয়।

আর বৈঠকে উপস্থিত অপর ছয়টি রাষ্ট্রের প্রতিনিধিরা ভোট দান থেকে বিরত ছিলেন।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, আমাদের রেজোল্যুশন পাস হয়নি, তবে এর মধ্যে দিয়ে এই যুদ্ধ নিয়ে প্রথম আনুষ্ঠানিকভাবে সক্রিয় হলো নিরাপত্তা পরিষদ।

যদি আমরা উদ্যোগ না নিতাম, সেক্ষেত্রে সবকিছুই কেবল আলাপ-আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকত।

অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে ব্রাজিল একটি রেজোল্যুশন উত্থাপন করেছে।

যা রাশিয়ার তুলনায় বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে।ব্রাজিলের সেই রেজোল্যুশনে হামাসের প্রতি নিন্দা জানানো হয়।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102