শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ভারতের বিপক্ষে খেলতে চান সাকিব, ব্যাটিংয়ে ফিরবেন মঙ্গলবার।

অনলাইন নিউজ ডেস্কঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

আজ সোমবার (১৬ অক্টোবর) দুপুরে টিম হোটেলে কানরাডে সাকিবকে নিয়ে খালেদ মাহমুদ বলেছেন, ‘সাকিব গেটিং বেটার। এখন পেইন ফ্রি আছে। এখনও মাঠে নামেনি তাই সিনারিওটা বলা যাচ্ছে না। কালকে নেটে ব্যাটিং করবে। রানিং বিটিউন দ্য উইকেট করবে হয়তোবা। আশা করি এই ম্যাচে…আমরা ধারনা করছি ওকে পাবো।’

সাকিবের ফেরা নির্ভর করবে তার দ্বিতীয় স্ক্যানের রিপোর্টের ওপর। চেন্নাইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর তার স্ক্যান করানো হয়েছিল। রিপোর্টে টিয়ার ধরা পড়ে। যদিও তা খুব বড় নয়। তাই নির্ভাবনায় আছে টিম ম্যানেজমেন্ট।
ঊরুতে চোট পাওয়া সাকিব আল হাসানকে নিয়ে সুখবর দিলো বাংলাদেশ। তার হাঁটাচলা বেশ স্বাভাবিক। মঙ্গলবার ফিরবেন ব্যাটিংয়ে। তবে সবথেকে বড় কথা সাকিব নিজে ভারতের বিপক্ষে খেলতে চেয়েছেন। দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এ খবর নিশ্চিত করেছেন।
সাকিবের ফেরা নির্ভর করবে তার দ্বিতীয় স্ক্যানের রিপোর্টের ওপর। চেন্নাইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর তার স্ক্যান করানো হয়েছিল। রিপোর্টে টিয়ার ধরা পড়ে। যদিও তা খুব বড় নয়। তাই নির্ভাবনায় আছে টিম ম্যানেজমেন্ট।

‘যেহেতু মেডিকেল ইস্যু আছে। পায়ে যেহেতু টিয়ার আছে…বাট পেইন ফ্রি। আজ সুইমিংয়ে কিছু কাজ ছিল। আপার পার্টে জিম ছিল। কাল মাঠে ব্যাটিংয়ের পর স্ক্যান করানো হবে। তখন বুঝতে পারবো কোন অবস্থায় আছে। তাহলে পরিস্কার ছবি পাবো।’ –যোগ করেন খালেদ মাহমুদ।

তিনি আরও বলেন, ‘যেহেতু টিয়ারের ব্যাপার, ব্যথা থাকতেই পারে। পেশিতে যেহেতু চোট পেয়েছে টিয়ার থাকবেই। কতোটা রিকভার হয়েছে সাকিবের এটা দেখতে হবে। এটা (এই ধরনের চোটে) হাঁটলেও ব্যথা হয়। সাকিবের মাশাল্লাহ এরকম কিছুই নেই। যার জন্য আমরা আশাবাদী। ধীরে ধীরে হাঁটা ও মাঠে দৌঁড়ানোর মধ্যে পার্থক্য আছে।’

‘যেহেতু সে গত ম্যাচে রান নিতে গিয়েই ব্যথাটা পেয়েছি। কালকে হয়তো এটা দেখবে। আমরা চাই। যদি এরকমও বলি যে ৯০ পার্সেন্ট ফিট বা ৯৫ পার্সেন্ট ফিট। সাকিব যেহেতু চোট পাওয়ার পরেও ব্যাটিং করেছে ১০ ওভারের কোটার বোলিং করেছে। যদি সে নিজেকে কম্ফোর্টেবল মনে করে তো খেলতে চাইছে। এটা ডিপেন্ড করবে ওর শতভাগ ফিটনেসের ওপর।’

তবে সাকিবকে নিয়ে সতর্ক থাকবে টিম ম্যানেজমেন্ট। পুনেতে ১৯ অক্টোবর দিবারাত্রির ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে হাথুরুসিংহের শিষ্যরা। বিশ্বকাপে যা বাংলাদেশের চতুর্থ ম্যাচ। এরপরও আরও পাঁচটি ম্যাচ থাকবে। নিজেদের লক্ষ্য সেমিফাইনাল পৌঁছানোর সুযোগ থাকবে পরবর্তী ম্যাচগুলোতেও। তাই বাড়তি ঝুঁকি না নিয়ে শতভাগ ফিট সাকিবকেই সেরা একাদশে চান খালেদ মাহমুদ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102