রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আফগানিস্তানের পর ভূমিকম্পে কাঁপল দিল্লি

বিজনেস প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে

আফগানিস্তানের পর ফের ভারতের দিল্লিসহ পাশের শহরগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ৮ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

সেখানকার বাসিন্দারা জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে তারা শক্তিশালী কম্পন অনুভব করেছেন।

ভূমিকম্পটি কতটা শক্তিশালী ছিল এবং এটির প্রভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি এখন নিরূপণ করা হচ্ছে।

ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র জানায়, রোববার বিকেলে ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এটির উৎপত্তি ছিল হরিয়ানার ফরিদাবাদ থেকে ৯ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

গত ৩ অক্টোবরও ভূমিকম্পে কেঁপেছিল দিল্লি। ১২ দিন পর আবারও সেখানে ভূমিকম্প সংঘটিত হলো।

এর আগে, রোববার ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে।

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে কয়েক দিন আগে দুটি বড় কম্পনের পর ফের নতুন করে ভূমিকম্প আঘাত হেনেছে।

এ ছাড়া গত সপ্তাহের শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের পর পাঁচটি বড় ধরনের আফটারশক হয়। এতে ১২টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

পরে দেশটির ক্ষমতাসীন তালেবান প্রশাসন জানায়, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৪৫ জনে পৌঁছেছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102