রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ফতুল্লায় পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগান উদ্ধার, অভিযান চালায় র‍্যাব-১১।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ।
পাগলা বাজার বালুরঘাট এলাকায় রাতের অভিযানে উদ্ধার,আইনগত ব্যবস্থা নিতে ফতুল্লা থানা-এ হস্তান্তর।

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পাগলা বাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী বালুরঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়,’বাংলাদেশ আমার অহংকার’স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস,চাঁদাবাজি,জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী বিভিন্ন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়।
র‍্যাব জানায়,রাত্রীকালীন টহল ডিউটির সময় গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় যে বুড়িগঙ্গা নদী সংলগ্ন পাগলা বাজার এলাকায় একটি সন্দেহজনক লম্বা আকৃতির ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করা হয়।
তল্লাশির সময় ব্যাগের ভেতর থেকে একটি কালো রঙের ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি জব্দতালিকা প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১১ এর কর্মকর্তারা জানান,অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102