রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

গুলশান থানা এলাকা থেকে ৬৫৯ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি (ক্রাইম):রিপোর্টার সুমন।
ঢাকার গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। এ সময় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৭ ডিসেম্বর ২০২৫ ইং সকাল ৬টা ৩০ মিনিটে র‌্যাব-১,উত্তরা ক্যাম্পের একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার গুলশান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গুলশান-১ থেকে বাড্ডাগামী একটি পিকআপ ভ্যানে বিপুল পরিমাণ বিদেশি মদ বহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে গুলশান থানাধীন বাসা নং-১৮,রোড নং-১১১ এর সামনে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা একজনকে আটক করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শাহজাহান (৩৭)। তার পিতার নাম আঃ খালেক এবং মাতার নাম সাবিরন নেছা। তার স্থায়ী ঠিকানা নয়নকান্দি,পোস্ট মুন্সিগাও,থানা ধোবাউড়া,জেলা ময়মনসিংহ এবং বর্তমান ঠিকানা বোডবাজার, গাজীপুর।
র‌্যাব জানায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে ৬৫৯ বোতল (৪৯৪.২৫ লিটার) বিদেশি মদ এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত।
র‌্যাব আরও জানায়,মাদকাসক্তরা ইয়াবার বিকল্প হিসেবে ট্যাপেন্টাডলসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করছে এবং সুযোগসন্ধানী মাদক কারবারিরা অভিনব কৌশলে মাদক ছড়িয়ে দিচ্ছে, যা কিশোর গ্যাং ও ছিনতাই বৃদ্ধির অন্যতম কারণ।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102