
বিশেষ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা,৩৬ জুলাই:
বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ৩৬ জুলাই ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করেছে। “জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ” শীর্ষক র্যালিটি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক ও রাজশাহী অঞ্চল তত্ত্বাবধায়ক আসাদুজ্জামান ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।র্যালিতে অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে একত্রিত হয়ে এই দিনটির গুরুত্বকে পুনরায় উদযাপন করেছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফেজ গোলাম রাব্বানী,জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমীর,এডভোকেট গোলাম মোস্তফা তোহরুল ইসলাম সোহেল,মোঃ এনায়েতুল্লাহ,সেলিম রেজা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় প্রধান অতিথি আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছিলাম। কিন্তু একটি বছর পরেও সে লক্ষ্য বাস্তবায়িত হয়নি।এর পরিবর্তে দেশে ধর্ষণ ও সংঘর্ষের মত ঘটনা বেড়েছে।
তিনি আরো বলেন,আসাদুল্লাহ তুহিন হত্যার বিচার আজও হয়নি। সরকার যদি ন্যায়বিচার নিশ্চিত না করে,তবে ছাত্রশিবির আন্দোলনে যাবে।