রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

তবে জাহ্নবী কাপুর কি পরিণীতির পথেই হাটছেন?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে

বলিউডের জনপ্রিয় দুই তারকা পরিণীতির চোপড়া ও জাহ্নবী কাপুর। গত মাসেই আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন পরিণীতি। এবার গুঞ্জন উঠেছে তার পথই অনুসরণ করতে চলেছেন জাহ্নবী কাপুর।

বলিউডে নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম শ্রীদেবীকন্যা জাহ্নবী। তারকা মা-বাবার মেয়ে, বংশ-পরিচয়ের দিক থেকেও কিছু কম নয় তার। বিগত  ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকের পর গত পাঁচ বছরে ধীরে ধীরে ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হয়ে উঠেছেন জাহ্নবী।

তবে জাহ্নবীর অভিনয় জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই যেন বেশি আগ্রহ দর্শক ও অনুরাগীদের। প্রথম সিনেমাতে অভিনয় করার পরেই অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে নাম জড়িয়েছিল জাহ্নবীর। তবে অভিনেত্রীর জীবনে ঈশান এখন শুধুই অতীত।

গত কয়েক মাস ধরে শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জাহ্নবী। ইতোমধ্যে বেশ কয়েক বার একসঙ্গে দেখাও গেছে জাহ্নবী-শিখরকে। এ বার একসঙ্গে ছুটি কাটাতে গেছেন এই চর্চিত যুগল।

মুম্বাই বিমানবন্দরে তারা এক ফ্রেমে ধরা না দিলেও জাহ্নবীর মুখের হাসি থেকেই স্পষ্ট, তার ও শিখরের গন্তব্য একই। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, জাহ্নবীর পরনে রয়েছে গোলাপি রঙের কো-অর্ড পোশাকের সঙ্গে গোলাপিরঙা লম্বা ঝুলের শার্ট। অন্য দিকে, শিখর পরেছেন হালকা নীল রঙের শার্ট, সঙ্গে জিনস।

জানা গেছে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর। তবে কি পরিণীতির পর জাহ্নবীও রাজনীতিবিদের পরিবারেই বিয়ে করতে চলেছেন? তেমন জল্পনাই ডালপালা মেলেছে নায়িকার অনুরাগী মহলে।

মাস কয়েক আগেই শিখরকে সঙ্গে নিয়ে তিরুপতি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন জাহ্নবী। সে সময় অভিনেত্রীর হাতে দেখা মিলেছিল হিরের আংটির। তখনই কানাঘুষো শোনা যায়, শিখরের সঙ্গে নাকি আংটিবদল সেরে নিয়েছেন এই অভিনেত্রী। তবে এখনও সেই জল্পনায় সিলমোহর দেননি জাহ্নবী।

এদিকে মুকেশ আম্বানির বাড়ির গণপতি বিসর্জনে শিখরকে পাশে নিয়ে ব্যাপক নেচেছেন জাহ্নবী। প্রেমিকের সঙ্গে যে পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও বেশ সাবলীল ছিলেন এই নায়িকা, তার প্রমাণ মিলেছিল ওই ভিডিওতেই।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102